1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুর শান্তিরবাগ মসজিদের উন্নয়নে এগিয়ে এলেন মেয়র প্রার্থী নাছিম মন্ডল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শান্তিরবাগ জামে মসজিদের উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে এক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাবেক ছাত্রনেতা, ঐতিহাসিক মন্ডল বাড়ির সন্তান, সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী দানবীর নাছিম মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্যকালে নাছিম মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। তিনি মসজিদের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি টিপু সুলতান।

এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের মুসল্লীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, নাছিম মন্ডল দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। শান্তিরবাগ মসজিদের উন্নয়নেও তার অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park