
গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং গাজীপুর ৩ আসনের বিএনপি মনোনীত অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি নির্বাচিত হওয়ায় শুক্রবার বাদ জুম্মা পর লোহাগাছ মার্কাস মসজিদে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক দীন মোহাম্মদ মাস্টার,শ্রীপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপি সদস্য শওকত আলী শেখ, শ্রীপুর পৌর জাসাস এর
সিনিয়র যুগ্ন আহবায়ক
মোঃআনোয়ার হোসেন লিটন, শ্রীপুর পৌর জাসাস এর যুগ্ম আহ্বায়ক, মোঃ জাকারিয়া শেখ, এই সময় আনোয়ার হোসেন লিটন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দূঃশাসন অত্যাচারী হাসিনার আমলে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই।
১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সাধারণ মানুষ মনে প্রাণেও উল্লাস করে, বিএনপি সরকার বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ এবং বেগম খালেদা জিয়া দেশের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে ইনশাল্লাহ সাধারণ জনগণ মনে করে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার থেকে ভালো কিছু করবে বলে এ জাতি মনে করে পরিশেষ সকলের জন্য মোনাজাতের পর তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।