1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে বরমী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জুন, ২০২৬খ্রি. (বৃহস্পতিবার) বাদ আছর বরমী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ,জনাব মোঃ আলহাজ্ব মাসুদ সরকার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব, জনাব আক্তারুজ্জামান শামীম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জনাব মোঃ আঃ মোতালিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডাঃ শফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,জনাব খাইরুল কবির মন্ডল (আজাদ) সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, শেখ আব্দুর রাজ্জাক,অ্যাডভোকেট আবুজাফর সরকার, যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি।বিএনপি নেতা হেলাল উদ্দিন , বরমি ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রধান ও সাবেক সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির, মামুন ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন

যুব নেতা রাসেল আকন্দ ও এমদাদ হোসেন প্রধান আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। দেশের সংকটময় মুহূর্তে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিলে বরমী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park