1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে পৌর তাঁতী দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ ফরহাদ স্টাফ রিপোর্টার:গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত পৌর আহ্বায়ক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌর শাখা তাঁতী দলের নবগঠিত কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

​মিছিলটি শ্রীপুর চৌরাস্তা টেংরা রাস্তার মোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় টেংরা রাস্তার মোড়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

​পৌর তাঁতী দলের নবগঠিত কমিটির আহ্বায়ক এস.এম মাসুদ রানা ও সদস্য সচিব মোঃ ইসমাইল মুন্সির নেতৃত্বে মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

​পথসভায় বক্তারা নবগঠিত কমিটিকে সাধুবাদ জানান এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

​উল্লেখ্য, গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা শেখ ও সদস্য সচিব মোঃ আল-আমীন আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এস.এম মাসুদ রানাকে আহবায়ক ও মোঃ ইসমাঈল মুন্সীকে সদস্য সচিব করে শ্রীপুর পৌর শাখার ৪৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park