
মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাড়া মহল্লায় ভোট চেয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চেয়ে বেড়াচ্ছেন শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বৈরাগীর চলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র কমিটির
সদস্যরা। বৈরাগীর চলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র কমিটির
সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান, বলেন, আমরা সকাল সন্ধ্যা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছি। অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচুকে জয়যুক্ত করার লক্ষ্যে। আমরা আশাবাদী জনগণ ধানের শীষে পক্ষে ভোট দিবে। এবং বিপুল ভোটে বিজয়ী হবে অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু । এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সচিব শ্যামল ভুঁইয়া,পৌর যুবদলের যুগ্ম-আহব্বায়ক
ফারুক ভুঁইয়া,জেলা স্বেচ্ছাসেবক দল আহসান কবির,পৌর ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রনি সরকার,
কলেজশাখা ছাত্রদলের সহ-সভাপতি
ফাহিম ভুঁইয়া ৪নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন পাঠান,
সিয়াম শেখ, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।