1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে গোসিংগা ইউনিয়নে ​মসজিদে মুসল্লিদের কুশল বিনিময় ও সমর্থন লাভ: জয়ের ব্যাপারে আশাবাদী আজিজুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ডের সাধারণ ভোটার ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আজিজুল ইসলাম (পটকা) স্থানীয় জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
​মসজিদে উপস্থিত মুসল্লিরা সর্বসম্মতিক্রমে মেম্বার পদপ্রার্থী আজিজুল ইসলামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন। স্থানীয় মুসল্লিরা বলেন, “আজিজুল ইসলাম অত্যন্ত ভালো ও শিক্ষাদীক্ষায় মার্জিত একজন ছেলে। সে আমাদের ২ নং ওয়ার্ডের জনগণের আস্থার প্রতীক। সুখ-দুঃখে তাকে আমরা সব সময় পাশে পাই।”
​সমর্থন লাভ করে মেম্বার প্রার্থী মোঃ আজিজুল ইসলাম বলেন, “আমি সবসময় ২ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, এলাকাকে মাদক মুক্ত করা এবং চুরি ও ছিনতাই রোধে অতীতে যেমন সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবা ও সুরক্ষায় আত্মনিয়োগ করে যাব।”
​তিনি এলাকার প্রবীণ ও নবীন সকল স্তরের মানুষের নিকট ওয়ার্ডের সার্বিক পরিবর্তনের লক্ষ্যে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park