1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার – আটক ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ মুক্তিপন ছাড়াই অপহরণের ৩ দিন পর উদ্ধার হয়েছে প্রাণী চিকিৎসক ডাঃ অনিমেষ পরমান । সোমবার সকাল ৯,৩০ ঘ‌টিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দিয়ে যায়।এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আটকৃতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জুব্বার গাজী, শাহিনুর রহমান গাবুরা ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদ্যু মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জুব্বার গাজী ও মাহমুদুল হাসান ডন,শাহিনুর রহমান সহ সঙ্গবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খালে অনিমেষকে আটকে রাখে। স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রবিবার রাত থেকে অভিযান চলানোর এক পর্যায় তাদের সাথে থাকা শাহিনের মাধ্যমে সোমবার সকাল সাড়ে নয়টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দেয় অনিমেষকে।এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আটকৃত থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনা হবে। েআব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মুলমান্যের উক্ত দলিলের খসড়া চুড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার(অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। প্রসঙ্গ গত (২ মে)শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবতীতে সন্ধ্যায় সাতটায় তার স্ত্রী’র মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়। অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park