1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শালদহ বিলে মাছের প্রাচুর্য, তবু হুমকিতে প্রাকৃতিক সম্পদ:

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

কেমিক্যাল দূষণ ও অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর
শালদহ বিলে মাছের প্রাচুর্য, তবু হুমকিতে প্রাকৃতিক সম্পদ: কেমিক্যাল দূষণ ও অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের শালদহ বিলের পানি শুকিয়ে যাওয়ায় প্রতিদিন শত শত মৎস্য শিকারি মাছ ধরতে এই বিলে ভিড় জমাচ্ছেন। বিলের পূর্ব পাশে অবস্থিত লবণ বিল একসময় ছিল মাছের প্রাচুর্যে ভরপুর। কিন্তু এখন সেখানে আশপাশের শিল্প কারখানার কেমিক্যালযুক্ত এসিড মিশ্রিত পানির প্রভাবে মাছ তো দূরের কথা, কোনো প্রকার জলজ প্রাণীই টিকে নেই।অপরদিকে, শালদহ বিলে বর্তমানে কেমিক্যালমুক্ত পানি না থাকায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু দেশি মাছ পাওয়া যাচ্ছে। এ কারণেই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ মাছ শিকারে নামেন। এলাকাবাসী ও মৎস্য শিকারিদের একটাই দাবি এই বিলে যেন অবৈধ কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার বন্ধ করা হয়। তাদের অভিযোগ, এইসব জালের কারণে পোনা মাছ থেকে শুরু করে ডিম ছাড়ার আগেই সব মাছ নিধন হচ্ছে। কয়েক বছর আগেও এই বিলে মানুষ খালি হাতে মাছ ধরতে পারতো, কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না। স্থানীয়রা জানান, অবৈধ জাল ব্যবহারের পাশাপাশি চারপাশের কেমিক্যালযুক্ত এসিড পানি বিলে প্রবেশ করায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে।এলাকাবাসী ও মৎস্য শিকারিদের দাবি, সরকার যেন দ্রুত ব্যবস্থা নিয়ে শালদহ বিলে কেমিক্যালযুক্ত পানির প্রবেশ বন্ধ করে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করে। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের সংরক্ষণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park