1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শার্শা উপজেলার নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শা উপজেলা (সিএনজি ও থ্রি-হুইলার) মালিক সমিতির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ) নাভারন বাজার নিউমার্কেটের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি, আবুল হাসান জহির অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে সকলকে সংযত থাকতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠা অর্জন করে ক্ষমতায় এসেছি কিন্তু কোন অবস্থায় ক্ষমতা দাপট দেখিয়ে এমন কোন কাজ করা যাবে না যা দলের ভাবমূর্তি নষ্ট করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হয়।কেউ এমন কোন কাজ করলে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন মন্ডল, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, মিজানুর রহমান, আলজাজ্ব শামছুর রহমান, গোলাম মোস্তফা খোকন, নুর ইসলাম নুরু, মজনুর রহমান,
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবীব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য বাকী বিল্লাহ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান-সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সিএনজি, থ্রি-হুইলার এর কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে দোয়া পরিচালনা করেন নাভারণ কেন্দ্রীয় জামর মসজিদের ইমাম মুফতী আব্দুস ছামাদ কাসেমী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park