1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শহীদ জিয়ার আদর্শেই উন্নয়নের পথচলা- ৯০তম জন্মবার্ষিকীতে ইউট্যাব নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

এ আর সাইফুল ইসলামঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ কর্মসূচি পালন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সকালে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ইউট্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে উপস্থিত হন। সেখানে তারা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইউট্যাব নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও স্থপতি। যুদ্ধবিধ্বস্ত, ক্ষুধা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপ দেওয়ার স্বপ্ন তিনিই প্রথম বাস্তবায়নের পথে নিয়ে যান।”
তিনি আরও বলেন, “আজ বাংলাদেশের যে উন্নয়ন ও অগ্রযাত্রা, তার ভিত্তি শহীদ জিয়ার চিন্তা ও রাষ্ট্রদর্শনের মধ্যেই নিহিত। তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. শামছুল আলম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, অধ্যাপক মতিনুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মনির্ভরশীলতা, উন্নয়ন দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ প্রতিফলিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park