
মো: রেজাউল করিম রেজাঃ শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল আবেদীন সরদার হত্যার ঘটনায় পীর সাহেব নুরী কে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার (৪ মার্চ) ভোরে দরবার শরীফ এলাকায় অভিযান চালিয়ে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে নড়িয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত বছরের ২৪ অক্টোবর আটপাড়া এলাকার ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর শাহিন নুরীর ভক্ত জয়নাল আবেদীন সরদারের মানবদেহে উদ্ধার করেছিল পুলিশ এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ , হত্যাকাণ্ডে জড়িত থাকায় ভোর রাতে পুলিশ তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বাহার মিয়া বলেন তদন্তে শাহিন নুরীর প্রমাণ মিলেছে তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।