1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব নিরাপদে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানরা একসঙ্গে বসবাস করে আসছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জে রয়েছে। অতীতেও আমরা সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছি, ভবিষ্যতেও রাখবো। এই উৎসব শুধু নারায়ণগঞ্জের নয়, এটি বিশ্বব্যাপী পরিচিত এবং বাংলাদেশের ঐতিহ্যের অংশ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পূণ্যস্নান দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা যেন কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পারি এবং পূণ্যস্নানে আগতদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সম্প্রীতির সঙ্গে কাজ করে আসছে, এজন্য সবাইকে ধন্যবাদ। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। এছাড়া র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park