1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কদমতলার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক মনা খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মনার ছেলে ইমনসহ অন্যরা এখনো পলাতক রয়েছে। পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় মনার ছেলে ইমন, মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার রাতে আসামিরা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে তারা মারপিট করেন এবং বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। একই সঙ্গে রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন রাশেদ খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park