1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে শার্শা মিনি স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে যশোর–-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়ক জুড়ে হাজার, হাজার মানুষের ঢল নামে।বিএনপির সদ্যঘোষিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন ঘোষণার পর থেকে স্থানীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যশোর-১ শার্শা আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এবং উপদেষ্টা খাইরুজ্জামান মধু। তাদের দাবি-দীর্ঘ ১৭ বছর ধরে যারা মাঠে-সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন,মনোনয়ন তাদের মধ্য থেকে দেওয়া উচিত ছিল।বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন সংস্কারপন্থি তৃপ্তি হঠাও শার্শা বাঁচাও মনোনয়ন পরিবর্তন চাই।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু বলেন,আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ নেই। কিন্তু যাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রয়েছে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে মনোনয়ন তাদের প্রাপ্য।দলীয় সূত্র জানায়, মনোনয়ন রিভিউর দাবিতে ১৫ দিন আগে শার্শা উপজেলার ৮৯ জন নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন পাঠান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park