1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লক্ষ টাকার মালামাল ও মাদকসহ আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাচালানকৃত পণ্য ও ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ৮১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১০১টি শাড়ি, ১টি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১২৫০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ মালামাল জব্দ ও চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park