1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকার তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।
আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে আটক অন্য চারজন হলেন ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। তাঁরা সবাই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা।সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি বিদেশি পিস্তল,১৬টি ম্যাগাজিন, আটটি গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park