1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক সিরাজুল ইসলাম রিপন যশোরে শার্শা উপজেলার বাগআঁচড়া পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নাভারন বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।রোববার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি জানান, পুলিশের কাছে খবর আসে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, ইয়াবার এই চালানের সঙ্গে আরও কারা জড়িত এবং এর উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park