1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন। তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ আরও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
এছাড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগ নেতা শহীদুজ্জামান বাবু (দাঁতাল বাবু)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, নামীয় আসামিদের মধ্যে প্রথম ১৩ জনকে সংগঠনের গডফাদার ও অর্থদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি আসামিরা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়।পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park