1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন যুবদল নেতাকে কারণ দর্শানো নোটিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে তিন যুবদল নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর) শার্শা উপজেলার তিনজন যুবদল নেতাকে এ নোটিশ দেওয়া হয়েছে। এরা হলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, বেনাপোল পৌর শাখার আহ্বায়ক মোফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজজামান দীপু।কেন্দ্রীয় যুবদলের আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের নির্দেশে সংগঠনের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। দপ্তসম্পাদক আগামী তিন কার্য দিবসের মধ্যে তিনজনকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।
কারণ দর্শানো নোটিশ লেখা আছে, আপনারা উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পরও জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচারণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।
কারণ দর্শানো নোটিশের সত্যতা জানতে মুঠোফোন যোগাযোগ করা হয় উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, এসময় তিনি বলেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি, ঘটনার বিস্তারিত আপনাকে পরে জানাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park