1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শার্শায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, বিএনপির দু’নেতাকে শোকজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা মোটরসাইকেল মহড়ায় অংশ না নিতে তাদের আগেই মৌখিকভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে সেই নির্দেশনা অমান্য করে গত ২৯ নভেম্বর দুই নেতার অনুসারীরা কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে। ঘটনাটি জেলা বিএনপির নজরে আসায় তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার কারণে কেন্দ্রীয়ভাবে সব ধরনের কর্মসূচি স্থগিত রয়েছে।এমন পরিস্থিতিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park