1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ৯ ঘন্টা পর ফের গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। এর সাড়ে ৯ ঘন্টা পর আজ সকাল ১১ টায় ফের তাকে খুলনার ডুমুরিয়া থেকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি মাদকের মামলায় দুই বছরের ও পারিবারিক সহিংসতার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম মাদক ও পারিবারিক সহিংসতার মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার গভীর রাতে ধিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আটকের পর রাত দেড়টার দিকে মসজিদের মাইকে পুলিশ আসামিকে মেরে ফেলেছে’এমন মিথ্যা ঘোষণা দেয়া হয়। এরপর ৫০/৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।
এসময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো জানান,আসামিকে ফের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে পুলিশ। সাড়ে ৯ ঘন্টার ব্যবধানে আজ সকাল ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে খুলনার ডুমুরিয়া থেকে ফের গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park