1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ, উজ্জ্বল আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশীয় ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক চিহ্নিত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ষষ্ঠীতলা এলাকার ওই ভবনের একটি ফ্ল্যাটে হানা দেয়। এ সময় সেখান থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, ২টি সচল ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাফ, ২টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে এসব সরঞ্জাম জমা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক উজ্জ্বলের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park