1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রাক্তন সতীনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে দা দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার আরএন রোড এলাকার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। তিনি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর আরএন রোড শাখায় কর্মরত।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বাদীর প্রাক্তন সতীন বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।মামলায় বাদী উল্লেখ করেন, লাবনী আক্তারের সঙ্গে তার স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই লাবনী আক্তার ও তার মা জোসনা বেগম তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং সুযোগ খুঁজছিলেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিনকে পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, লাবনী আক্তার হত্যার উদ্দেশ্যে দা দিয়ে সাবিনা ইয়াসমিনের মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে কোপটি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর লাবনী আক্তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং জোসনা বেগম চুলের মুঠি ধরে টেনে গুরুতর আঘাত করেন।
সাবিনা ইয়াসমিন মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত সাবিনা ইয়াসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park