1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ডিবি পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক -২

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দামী প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে যশোর কোতোয়ালী মডেল থানা এলাকার পালবাড়ী মোড় এবং কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর চৌগাছা উপজেলার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫), যশোর কোতোয়ালী থানার দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম কোতোয়ালী থানাধীন পালবাড়ী মোড়ের গড়াই পরিবহন কাউন্টারের বিপরীতে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সেনানিবাস এলাকা থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকারকে (চেকপোস্টে) সংকেত দিয়ে থামানো হয়। গাড়ির চালক মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে সে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে প্রাইভেটকারের সামনের দুই সিটের মাঝখানে থাকা টুলবক্স থেকে সিগারেটের প্যাকেটে মোড়ানো ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, মনিরুজ্জামানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২ টার দিকে কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে এরশাদ আলীর কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park