1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে চিহ্নিত মাদক কারবারি জলিল ৩ সহযোগীসহ আটক, ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক সফল অভিযানের অংশ হিসেবে এবার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে একটি টিম জানতে পারে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park