1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের মাদক ব্যবসায়ী কাদের আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের চিহ্নিত মাদককারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সকাল ৯টার দিকে শার্শা থানাধীন জিবলীতলা আইসি ক্যাম্প মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার পুটখালী বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা আইসি ক্যাম্প মোড়ের আর কে স্টোরের পশ্চিমে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকারী একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় তল্লাশি চালানো হয়। এ সময় মাহিন্দ্রার যাত্রী আব্দুল কাদেরের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা শার্শা থানায় মামলা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park