1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় দীর্ঘ পাঁচ দশকের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল দুপুর ১২ টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলশী-যদুনাথপুর সংযোগ খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। ঠিক পাঁচ দশক পর সেই একই স্থানে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।
উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে উলাশী খালকে নতুন রূপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য: উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই জিয়া খাল এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে খনন করা হবে। এর আগে সকালে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিমানবন্দর থেকে শার্শা যাওয়ার দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।যশোর জেলা বিএনপির অফিস সূত্রে জানা গেছে, দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় তার ভাষণ দেওয়ার কথা দিয়েছেন। সরকার গঠনের পর এটি যশোরে তার প্রথম সফর, যা কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশ পথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park