1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে চাঁদার টাকা না দেওয়ায় আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার আহত আরিকের পিতা ও যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ মে আসামি শামীম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা দায়েরের জন্য যোগাযোগ করেন। এ সময় ১০ হাজার টাকায় মামলাটি পরিচালনার মৌখিক চুক্তি হয়। শামীম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। পরে তিনি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরাতন জজকোর্টের গেটে শামীম ও তার সহযোগীরা আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট মুক্তাদিরুল হক কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই জেরে গত ১৭ মে রাতে শামীমের নেতৃত্বে অন্য আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় আইনজীবীর ছেলে আরিক জাহান সময় ঘর থেকে বের হলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আদালতে এ মামলা দায়ের করা হয়।এ বিষয়ে সাংবাদিক শামীমের দাবি, এটা শ্রেফ তাদের পারিবারিক বিষয়। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। এছাড়া ঘটনার সময় তিনি তার অফিসে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park