1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর শহরের নাজির শংকরপুর খুলনা রোড এলাকার আলোচিত পিয়াসের চারতলা ভবনে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সময় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা । এ সময় ভবনের একটি ফ্ল্যাট থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে । ১৬ আগস্ট রোববার রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, রূপদিয়া এলাকার আইয়ুব আলী, ঢাকার মহাখালী টিএন্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ভবনের মালিক ও চিহ্নিত মাদক কারবারী পিয়াস চারতলার ছাদ থেকে পাশের আরেকটি চারতলায় ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তিনি আহত হন। স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় ফ্ল্যাট তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park