1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরের সেই আলোচিত মাহমুদার বিরুদ্ধে পাওনাদারদের একদিনে আদালতে ৮ মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে আলোচিত সেই মাহমুদা জামানের বিরুদ্ধে একদিনে রেকর্ড সংখ্যক ৮টি মামলা হয়েছে আদালতে। প্রতারিত পাওনাদারা মঙ্গলবার এই মামলাগুলো করেছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এসব অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য কোতয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
আসামি মাহমুদা জামান সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে। বর্তমানে তিনি ঢাকার লালবাগ থানার চকবাজার দ্বিগুবাগ লেনের বাসিন্দা।
তার বিরুদ্ধে স্বল্প সুদে এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন পাইয়ে দেওয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৭ মার্চ পাওনাদাররা কৌশলে প্লেন ভাড়ার টাকা দিয়ে ঢাকা থেকে যশোরে এনে পুলিশের হাতে তুলে দেন।মঙ্গলবার যারা তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তারা হলেন, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাবু গাজীর স্ত্রী দীপু খাতুন, পূর্ব বারান্দী পাড়ার মৃত মুজাহিদ মুন্সীর ছেলে রমজান, সদর উপজেলার চাঁদপাড়ার আব্দুল খালেকের ছেলে শুকুর আলী, হাফিজুর রহমানের ছেলে আল আমিন হোসেন, ঝুমঝুমপুরের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান রিপন, হামিদপুরের বজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান, বাউলিয়া গ্রামের আইনুদ্দীন গাজীর ছেলে ইমরান হোসেন ও মোকসেদ শেখের ছেলে সোহান হোসেন।দীপু খাতুন তার মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিওতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই দফায় ৬ লাখ ৯৯ হাজার ৫শ টাকা হাতিয়ে নিয়েছেন মাহমুদা জামান।
শুকুর আলী তার মামলায় অভিযোগ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়েছেন মাহমুদা জামান।
ইমরান হোসেন মামলায় উল্লেখ করেছেন, তাকে ঢাকার ডায়মন্ড লাইফ নামে একটি এনজিওতে উচ্চ পদস্থ কর্মকর্তা পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মাহমুদা জামান সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।সোহান হোসেন মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়েছেন মাহমুদা জামান।
রমজান তার মামলায় বলেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়েছেন মাহমুদা জামান।
আল আমিন হোসেন মামলায় উল্লেখ করেছেন, মাহমুদা জামান তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়ে তার সাথে প্রতারণা করেছেন।
সাইদুর রহমান রিপন মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে মাহমুদা জামান প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়েছেন।হাবিবুর রহমান মামলায় অভিযোগ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফাঁকা চেক নিয়েছেন মাহমুদা জামান।
উল্লিখিত ৮ জন তাদের মামলায় বলেছেন, মাহমুদা জামান তাদের সাথে প্রতারণা করেছেন। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে নগদ টাকা ও ব্যাংকের ফাঁকা চেক নিয়ে রেখেছেন। কিন্তু ৬ জনকে তিনি লোন পাইয়ে দিতে পারেননি। দীপু খাতুনসহ ২ জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park