1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনার জনসমুদ্র প্রমাণ করলো ড. মোশাররফ এখনো জনপ্রিয়তার শীর্ষে

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গণমিছিল জনসমুদ্রে রূপান্তরিত। কুমিল্লা মেঘনায়, কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গণমিছিল জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের আয়োজনে গণমিছিলটি ২৯ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় মানিকারচর লালমিয়া সরকার লতিফ মুন্সি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস রোড পর্যন্ত এসে শেষ হয়। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান (মিজান) ও সলিমুল্লাহ, কুমিল্লা উঃ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া (সাবেক চেয়ারম্যান, মানিকারচর ইউনিয়ন পরিষদ), মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান দিপু। প্রমুখ। এছাড়া গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, হাবীব মিয়াজী, দেলোয়ার হোসেন, হারুন উর রশিদ, শফিক মেম্বার, মোহসিন খাঁন, স্বপন মিয়া, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলায়মান হোসেন ও যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park