1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বারের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় সাখাওয়াত হোসেন মেম্বারের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

‎শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মেঘনা থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত সদস্য সাখাওয়াত হোসেনকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে রাধানগর ইউনিয়নের কাঁঠালিয়া নদীপথে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখেন।
‎মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেন চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। একটি কুচক্রী মহল ও কিছু নামধারী নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তাকে নৌ-পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
‎বক্তারা আরও অভিযোগ করেন, মামলাটি ভিত্তিহীন ও সাজানো। এজাহারে উল্লেখিত ৭ নম্বর আসামি রিফাত এক বছর আগে বিদেশে অবস্থান করলেও তাকে আসামি করা হয়েছে।

‎আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাখাওয়াত হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের প্রত্যাহারের দাবিও জানান তারা।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মেঘনা হাইওয়ে সড়কের পাশে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল,
বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাফুজ ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খাঁন, বিএনপি নেতা আশরাফুল হক কুসুম ভূঁইয়া, মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা, ছাত্রদল নেতা কেফায়েত উল্লাহ, আসিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিথ্যা মামলা প্রত্যাহারের ‎বিষয়ে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ করতে পারে। আসামিদের জবানবন্দির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park