
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধিঃ- সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থ্যতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রমিজ উদ্দিন (লন্ডনী)র সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনের বিএনপির দলীয় (ধানের শীষের) প্রার্থী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য এম.এম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সলিমুল্লাহ, সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, আবু ইউসুব নয়ন, সহিদুল ইসলাম, আনিছুর রহমান, মানিকার চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া,
যুব দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান লোদী, এড. হাবীব মিয়াজী, এড. মোমেন, ছাত্র দলের আহবায়ক মো. সোলায়মান হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদ, আব্দুল গাফফার, মাহফুজ, আলম মেম্বার, রুমা আক্তার, মুক্তা আক্তারসহ আরও মেঘনা উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও মাহফিল শেষে বিকাল ২:৩০ মিনিটের সময় মেঘনা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন উভয়ই কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন।