1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে, রাজনীতিতে বিভাজনের আশঙ্কা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মেঘনা উপজেলার দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অদুদ মুন্সি ও তাঁর অনুসারীরা, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী।

এদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে দুই গ্রুপ আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে এবং একে অপরকে অভিযুক্ত করে বক্তব্য দেয়। এ সময় উভয় পক্ষই পরস্পরকে অবৈধ বলে অভিযোগ তোলে। তবে এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে মেঘনার রাজনীতিতে বিভাজন আরও তীব্র হতে পারে বলে মনে করেন তৃনমুলের স্থানীয় রাজনৈতিক নেতারা।

সূত্র জানায়, ২০২৫ সালের ১ অক্টোবর উপজেলা হাইওয়ে রাস্তার সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে দলের দুই পক্ষের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রথমে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়ার অনুসারীরা সেখানে অবস্থান নেন। পরে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে তাঁর সমর্থকেরা সেখানে অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হন।

অপরদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী ও সদস্য সচিব আজহারুল হক শাহীনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে দ্বন্দ্বটি আবারও প্রকাশ্যে আসে।

অন্যদিকে আঃ অদুদ মুন্সি ও তাঁর সমর্থকেরা বলেন, তাঁদের কমিটিই বৈধ, এতে কোনো সন্দেহ নেই এবং তাঁরা দলের সিদ্ধান্ত মেনে সব কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তাঁদের কমিটিকে দাওয়াত দেয় না বলে অভিযোগ করেন তারা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী বলেন, মেঘনায় বিএনপির কোনো বৈধ কমিটি নেই; যদি কমিটি থেকে থাকে, তবে তার বৈধ কাগজপত্র দেখাতে হবে।

দুই গ্রুপের দাওয়াতের বিষয় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, দুই গ্রুপের দ্বন্দ্ব সম্পর্কে আমার জানা নেই। এই সংসদীয় এলাকার মাননীয় সংসদ সদস্য আমাকে যে নির্দেশনা দেন আমি সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park