1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ড. খন্দকার মারুফ হোসেনের

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
মেঘনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্যে চলমান রয়েছে। গত ১৯ এপ্রিল হামলার সময় বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়িতে দা-কুড়াল দিয়ে ভাঙচুর চালানো হয় এবং একটি দোতলা ডুপ্লেক্স বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।”

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের মেঘনার মাটিতে কোনো জায়গা হবে না।” পাশাপাশি তিনি দ্রুত জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরিন, যুগ্ম-আহবায়ক আবু ইউসুফ নয়ন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, যুব দলের যুগ্ম আহবায়ক, আতাউর রহমান লোদী, হাবীব মিয়াজী, ছাত্র দলের আহবায়ক সোলায়মান হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদ, স্বপন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park