1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

এম ফয়জুল ইসলাম ফয়সাল , মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।

এসময় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জানা গেছে, ধাপে ধাপে উপজেলার আরও ৭ হাজার ৩০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।
২০২৫-২০২৬ অর্থবছরের এই কৃষি প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মটরশুঁটি ও বোরো উফসী ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

প্রণোদনা হাতে পেয়ে কৃষকদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান বলেন,

“কৃষকই দেশের অর্থনীতির প্রাণ। সরকার কৃষকের উন্নয়ন ও ফসল উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনা শুধু সহায়তা নয়, এটি কৃষকের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই, প্রতিটি কৃষক যেন তার জমিতে ভালো ফলন পায়, কৃষি আবারও মানুষের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, মো. সুফি আহমেদ, এখলাসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক।

প্রণোদনা পেয়ে আনন্দ প্রকাশ করে চান্দলা ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন বলেন,

“সরকারের এই সহায়তা আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য অনেক আশীর্বাদ। সার-বীজের দাম অনেক বেড়ে গেছে, এখন এই প্রণোদনা পেলে আমরা স্বস্তি নিয়ে চাষ করতে পারবো।”

আরেক কৃষক রহিম উদ্দিন বলেন, “এখন সময়মতো বীজ-পুষ্টি পেলে ফসলও ভালো হবে। এতে পরিবার চালানোও সহজ হবে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু কৃষকদের মধ্যে প্রণোদনার প্যাকেট বিতরণ করেন এবং সঠিক সময়ে চাষাবাদ ও জমি পরিচর্যার নির্দেশনা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park