1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া(২৬)কে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার(১১ নভেম্বর) ভোরে তাকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ৮ নং চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল মিয়া। মঙ্গলবার ভোরে চাপিতলা গ্রামে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা ওসি মাহফুজুর রহমানের একটি দল। বাংলাদেশ ছাত্র লীগ ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন মোঃ রুবেল মিয়া। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতেন বলে জানা গেছে। ক্ষমতায় থাকাকালে তিনি ছাত্রদের বেশ হয়রানির শিকার করতেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park