1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মাদক মুক্ত সমাজ গড়তে পারলেই যুবসমাজ আগামী সুস্থ ধারায় নেতৃত্ব দিতে পারবে : সোহেল মাহামুদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

চর সৈয়দপুর একতা যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।২৮ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে চর সৈয়দপুর একতা যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন,‌আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

তারা আরো বলেন, আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মাঠ, স্কুল-কলেজ উপজেলা ভিত্তিক মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করবো আমরা।

ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু আল ইউসুফ খান টিপু ও বিশেষ অতিথি সোহেল মাহামুদ ।

মোহাম্মদ নাসিম রহমান এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জিসাস এর যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর জিসাস এর সভাপতি সোহেল মাহামুদ।

আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখতার হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলামিন সহ এলাকার নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন হন সিএসপি জিরো পয়েন্ট ও‌ রানার্স আপ হন একতা যুব সংগঠনের খেলোয়াড় বিন্দু। এছাড়াও অনুষ্ঠানে খেলোয়াড় প্রেমিক লোকজন কানায় কানায় মাঠে চোখ পরার মত ভিড় ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park