
নিজস্ব প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক হোসাইন জনির সম্মানিত মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্জ পালন উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও মরহুমদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেবিদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ফারুক হোসাইন জনির পিতা, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্নের সাধারণ সম্পাদক মরহুম মিন্নত আলী ফকিরের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি এলাকার ও দেশের সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় সাংবাদিক ফারুক হোসাইন জনি বলেন, “২০ মার্চ (শুক্রবার) বাদ আসর আমি আমার গর্ভধারিণী মাকে সঙ্গে নিয়ে ১৫ দিনের জন্য পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা হবো। আল্লাহর রহমতে যেন হজ্জের সকল ধর্মীয় কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারি, রাসুলে কারীম (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করতে পারি এবং মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি—এ জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বি, বন্ধুমহল ও কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।