
মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ সকল মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এবং শ্রীপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ।
পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। এই দিনটিকে সামনে রেখে এক বার্তায় আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, “শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের ওপর ভর করেই গড়ে ওঠে একটি উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ সমাজ। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, শ্রমবান্ধব এবং বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সর্বদা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের অধিকার রক্ষায় কাজ করে যাব।”
মে দিবস উপলক্ষে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ মজুরি নিশ্চিত করার আহ্বান জানান। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই জনপ্রিয় নেতা।