1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ভেন্যু পরিবর্তনে কোনো আপস নয়—ভারতে বিশ্বকাপ খেলার পরিবেশ নেই: আসিফ নজরুল

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

এ আর সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা প্রশ্নবিদ্ধ হওয়ায় ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো ধরনের নতি স্বীকার করবে না বাংলাদেশ—এমন কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারতে বাংলাদেশ দলের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের প্রশ্নে আমরা আপস করবো না।”
নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা,ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব জানানো হয়। আইসিসির জবাবের ভিত্তিতেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।
তবে ভারতীয় গণমাধ্যম ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে দাবি করেছে, কলকাতা ও মুম্বাই থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবা হলেও সেগুলো শ্রীলঙ্কায় নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিকল্প হিসেবে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের কথা আলোচনায় রয়েছে।
‘উদ্ভট ও অবাস্তব’ নিরাপত্তা বিশ্লেষণ
আইসিসির সম্ভাব্য এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসিফ নজরুল বলেন,
“আইসিসির সিকিউরিটি টিম যে তিনটি কারণ দেখিয়েছে, তা অবাস্তব ও হাস্যকর। তারা বলেছে—এক, মোস্তাফিজুর রহমান দলে থাকলে; দুই, বাংলাদেশ জার্সি পরা দর্শক থাকলে; তিন, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে—তত নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এর চেয়ে আজগুবি বিশ্লেষণ আর হতে পারে না।”
তিনি আরও বলেন, “এই বক্তব্যই প্রমাণ করে ভারতে বিশ্বকাপ আয়োজনের মতো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশবিরোধী মনোভাব স্পষ্ট। আইসিসি যদি সত্যিই একটি গ্লোবাল ও নিরপেক্ষ সংস্থা হয়ে থাকে, তাহলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে।
বর্তমান সূচি ও অনিশ্চয়তা
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠার কথা। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে—
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ (ইডেন গার্ডেন্স) ৯ ফেব্রুয়ারি: ইতালি (ইডেন গার্ডেন্স) ১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড (ইডেন গার্ডেন্স) এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের।
তবে নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির যেকোনো একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ার বার্তাই দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park