1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ব্রাহ্মণপাড়ায় মাধবপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল গ্রেফতার – ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭১ বার পঠিত

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল কে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। মাদক বিরোধী এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় ইসমাইলকে । ২ মে, তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ইসমাইল মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজার সংলগ্ন আব্দুল জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আগে থেকেই একটি জিআর (GR) ওয়ারেন্ট ছিল।

ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার এই মরণনেশার জালে পড়ে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হছে, এলাকায় ব্যপক পরিমানে বারছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা এই সফল অভিযানের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
” সামাজিক অপরাধ দমন ও মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের এমন কঠোর ও সফল অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park