1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বেনাপোলে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: ভারতীয় দুইজন নারী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস। রোববার ১৪ নভেম্বর বিকাল ৫ টার সময় মুক্তি সাহাজী (৫৬) ও রিনা বৈদ্য (৩৮) নামে দুই জন ভারতীয় নাগরিক পাসপোর্টে বাংলাদেশ আসার সময় বেনাপোল কাস্টমস তাদের তল্লাশি করে এ টাকা জব্দ করে।
বাংলাদেশী টাকা বহনকারী ভারতীয় পাসপোর্ট যাত্রী মুক্তি সাহাজী হলো পেট্রপোল গ্রামের ছানোয়ার সাহজীর স্ত্রী এবং বনগাাঁও থানার রায়পুর গ্রামের রিনা বৈদ্য। তাদের পাসপোর্ট নং হলো যথাক্রমে জেড ৭২৪৮৪৩৪ ও জেড এ ১৩৩২৫০।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে ওই দুই জন নারী পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করলে তাদের দেহে বিশেষ ভাবে লোকানো বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়। টাকা গুলো ডিএম করা হয়েছে।পাসপোর্টযাত্রী মুক্তি ও রিনা জানায় এ টাকা তারা ৫১০০ টাকার বিনিময়ে বহন করছিল। বাংলাদেশে তারা এ টাকা পৌছে দিলে তাদের মজুরী বাবদ ওই টাকা দিবে ভারতীয় মহাজন। ভারতীয় মহাজন কে নাম জানতে চাইলে তারা বলে মিতালী মানিচেঞ্জার এর মালিক। বাংলাদেশে কার নিকট টাকা দিবে জানতে চাইলে তিনি বলেন, তাদের ছবি বাংলাদেশের যারা টাকা রিসিভ করবে তাদের কাছে দেওয়া আছে। আমরা ইমিগ্রেশন কাস্টমস পার হলে আমাদের ছবি দেখে তারা টাকাগুলো নিয়ে নিবে।বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা এ টাকা বহনকারী। তাদের নিজেদের টাকা নয়। টাকাগুলো ডিএম করা হয়েছে। তারা যদি কাস্টমস কর্তৃপক্ষকে উপযুক্ত প্রমান দিতে পারে তাহলে টাকা হয়ত তারা পাইতে পারে। আর প্রমাণ সঠিক না হলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হবে। টাকা বহনকারী নারী পাসপোর্ট যাত্রীদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের আটক করা হয়নি। তাদের টাকার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে ছেড়ে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park