
এ আর সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বনানী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।
সোমবার বনানী থানার আওতাধীন বৈশাখী টেলিভিশন এর সামনে বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ। নেতৃত্ব দেন বনানী থানা বিএনপির সদস্য সচিব ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমাম হোসেন নূর, মাফি আহমেদ, বসির আহমেদ টিটু, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আবুল কামাল আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাচ্চুসহ বনানী থানা ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন,
বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও আপসহীন নেতৃত্বের নাম। তাঁর সুস্থতা কেবল একটি পরিবারের নয়, বরং সমগ্র গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশা। তাঁরা সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির নেতৃত্বে আবারও সক্রিয় ভূমিকা রাখবেন।