1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম, দিলেন আনুষ্ঠানিক ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মাঝে খানিকটা আড়ালে চলে গেলেও আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে ফের আলোচনায় তিনি। যদিও এতদিন বিষয়টা সেভাবে খোলাসা করেননি। তবে এবার জানিয়েছেন ‘প্রস্তুত তিনি।’
গুঞ্জন আগে থেকেই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল, নজর আছে সভাপতি পদেও। ইতোমধ্যে কাউন্সিলরও হয়েছেন সাবেক এই অধিনায়ক।

নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর থেকেই খবর রটেছিল তামিম ইকবালের বোর্ডে আসার। এরপর যদিও ফারুক আহমেদ আসেন দায়িত্বে, তবে তামিম ছিলেন পুরোটা সময়েই আলোচনায়।

মাঝে খানিকটা আড়ালে চলে গেলেও আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে ফের আলোচনায় তিনি। যদিও এতদিন বিষয়টা সেভাবে খোলাসা করেননি। তবে এবার জানিয়েছেন ‘প্রস্তুত তিনি।’

অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচন করবেন।

দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম ইকবাল। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও।

যেখানে তামিম বলেন, ‘কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি। কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। যদি কোয়াবের কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়। কিন্তু বিসিবি আলাদা। এখানে প্রথমে পরিচালক হতে হয়।’

‘তবে যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না, বলব খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দু’টি ক্লাবের সাথে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’

নিজের জন্য নয়, দেশের ক্রিকেটের জন্য কিছু করতেই নির্বাচনে আসতে চান বলে জানিয়েছেন তামিম। বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে।’

‘আমার বিশ্বাস, যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করব।’

তামিম মনে করেন, এমন প্রার্থী বেছে নেয়ার সময় এসেছে, যারা সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে। তিনি বলেন, ‘সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু আসলে কী হচ্ছে? একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো, এসবই চলছে।’

‘অথচ আসল আলোচনা হচ্ছে না, কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। অনেকেই পরিচালক হতে চান, কিন্তু আসল মনোযোগ দেয়া উচিত কারা আসলেই যোগ্য।’ যোগ করেন তামিম ইকবাল।

আলোচনায় তামিম ইকবাল ক্রিকেটকে আরো আধুনিকায়ন করার তাগিদ দেন, সে জন্য বোর্ডে আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন দায়িত্বশীল নির্বাচন করতে বলেন।

তামিম বলেন, ‘সবার কথায় একটা জিনিস থাকে যে বাংলাদেশকে আধুনিককালের ক্রিকেট খেলতে হবে। সে রকম ক্রিকেট খেলতে হলে পরিচালক যারা হবেন, তাদের চিন্তাভাবনাও তো আধুনিক হতে হবে।’

‘এ রকম তো নয় যে ক্রিকেটাররাই শুধু আধুনিক খেলা খেলবে। যারা সিদ্ধান্ত নেবেন, তাদের চিন্তাধারা ৩০ বছর আগের হলে সমস্যা। তাদেরও আধুনিক হতে হবে। এই আধুনিকতা কে নিয়ে আসতে পারবেন, তাকে নিয়ে আলোচনা হওয়া উচিত।’ সুত্রঃ নয়া দিগন্ত অনলাইন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park