1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বকেয়া পরিশোধে ব্যর্থতার কারনে কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল করলো রেলওয়ে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনগুলোর ভাড়া, ভ্যাট ও আয়করসহ পাওনা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন,প্রোপাইটর- মো. হুমায়ুন কবির,৪ নং মিরপুর টাওয়ার, দারুস সালাম রোড মিরপুর, ঢাকা-১২১৬ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) এর কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন নামক ঐ প্রতিষ্ঠান গত ২২ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবিদ্ধ হয়ে দুই জোড়া ট্রেন পরিচালনা করে আসছিল।
ট্রেনগুলো হলো: ​বেতনা কমিউটার (৫৩/৫৪): খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী। ​মংলা কমিউটার (৯৫/৯৬): খুলনা-মোংলা-খুলনা রুটে চলাচলকারী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের নির্ধারিত ভাড়া, ১৫% ভ্যাট এবং ৫% উৎস কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ না করায় চুক্তির ১১ নং ধারা অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শর্তভঙ্গের কারণে এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তিটি ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ হতে বাতিল ঘোষণা করা হয়েছে।চিঠিটি ইস্যু করেছেন চিফ কমার্শিয়াল ম্যানেজারের পক্ষে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম), মো: আবদুল্লাহ আল মামুন। এই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সকল বিভাগে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
বেনাপোল ​রেলওয়ের স্টেশন মাস্টার আইনাল হাসান জানিয়েছেন, যাত্রীসেবা নিশ্চিত করতে এবং রাজস্ব ক্ষতি এড়াতে শীঘ্রই এই রুটগুলোতে ট্রেন পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি উল্লেখ করে বলেন,​ বেনাপোল-মোংলা এবং মোংলা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ও ‘মোংলা কমিউটার’ ট্রেন দুটি আগে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হতো।বেসরকারি কর্তৃপক্ষ সরকারের সাথে চুক্তির শর্তসমূহ যথাযথভাবে পালন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হিসেবে মঙ্গলবার বহাল থাকবে।
এই পরিবর্তনের ফলে ট্রেনগুলোর সেবার মান এবং ব্যবস্থাপনা সরকারি তদারকিতে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে অবগত থাকতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park