1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে যে অন্যায় করেছে, ক্ষমতায় না থেকেও ১৭ মাসে জনগণকে একই অভিজ্ঞতা দেখিয়েছে–আসিফ মাহমুদ সজীব

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা(উত্তর) জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া “শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ সব ধরনের অন্যায় করেছে। কিন্তু ক্ষমতায় না থেকেও গত ১৭ মাসে একটি দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এ কারণেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রত্যাখ্যান করতে হবে।”
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে এনসিপির আয়োজনে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে—এই প্রশ্নও এখন মানুষের মুখে মুখে।”
তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি। আবার গত ১৭ মাসে বাংলাদেশের মানুষ আরেক ধরনের নিপীড়ণের শিকার হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, “তারা নাকি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন, অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে সেটাই তি‌নি জা‌নেন না। আপনি ১৭ বছর লন্ডনে ছিলেন। আগে বাসের ভেতর থেকে নামেন, বাংলাদেশের অলিগলি রাস্তাঘাট হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চিনেন।”
আসিফ মাহমুদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তার একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের অভিজ্ঞতা এবং গত ১৭ মাসের বাস্তবতা থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগ ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানির মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। সেই একই পথে কেউ হাঁটলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। এমনকি আগামী নির্বাচনেও তারা ভূমিধস পরাজয় বরণ করবে।”
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ বিভিন্ন সময়ে কুমিল্লাকে বঞ্চিত করেছে। আমরা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সময়ে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।”
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “কুমিল্লার ওপর তার বিশেষ কষ্ট ছিল, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল।” তবে নিজের দায়িত্বকালীন সময়ে উন্নয়ন কাজ হাতে নেওয়ার দাবিও করেন তিনি।
তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, “১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করা হবে না, বরং কাজের সুযোগ সৃষ্টি করা হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park