1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে কোটচাঁদপুরে, মতিয়ার রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,, কোটচাঁদপুর: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের। এসো নবীন দলে দলে ছাত্র শিবিরের পতাকা তলে। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন গঠনের একটি বিধান। ইসলামিক নিয়মে রাষ্ট্র পরিচালনা করা হলে সেই রাষ্ট্রের মানুষ কোন সময় অন্যায়ের পথে ধাবিত হবে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন তাদের এই ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।

(১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, পতিত সরকারের দিন শেষ এদেশের মাটিতে আর কোন দিন ফ্যাসিবাদের পূর্ণবাসন হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। ফ্যাসিস্ট পূর্ণবাসনের চেষ্টা যদি কেউ করে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে। দেশের মানুষের মাঝে কোন বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।শহীদ আবু সাঈদ মুগ্ধের মত সূর্য সৈনিকেরা আগামী দিনে এদেশে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি কাজী জুবায়ের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ আমানুল্লাহ্য। উপজেলা জামায়াতে ইসলামী আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি আরিফ হোসেন,সেক্রেটারি ওবায়দুর রহমান খান। কোটচাঁদপুর পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি সিয়াম আহম্মেদ, কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ এবং কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আশিক। এ সময় শিক্ষক ছাত্র-ছাত্রী সহ কলেজে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park