1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

প্রধানমন্ত্রীর স্নেহমাখা উপহার পেল ফুল দিয়ে শুভেচ্ছা জানানো যশোরের ছোট শিশু আন নাসর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোরের ছোট্ট শিশু আন নাসর—মাত্র সাত মাস বয়স। অথচ এই কোমল বয়সেই সে স্পর্শ করেছে এক অনন্য মুহূর্ত, পেয়েছে দেশের প্রধানমন্ত্রীর স্নেহমাখা ভালোবাসা। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে গেল তার পরিবারে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে নিজ বাড়িতে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। তাদের চোখেমুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি।
ঘটনার শুরু গত ২৭ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফর ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ের মধ্যেই কোলে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা—শুধু এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে, এই আশায়।কিন্তু সেই অপেক্ষা যেন রূপ নেয় এক স্মরণীয় ঘটনায়। ফুল হাতে ছোট্ট আন নাসরকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন, এগিয়ে যান শিশুটির কাছে। আদর করে তাকে দেখেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এমনকি তোলেন স্মৃতিময় কিছু ছবি।সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে আজ পৌঁছে যায় উপহার। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে আন নাসর ও তার বাবা-মায়ের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park