1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪১ বার পঠিত

সাগর আহামেদ মিলনঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৭নং গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
তিনি ইতোমধ্যে এলাকায় সামাজিক যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন। তার এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোসিঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সংক্রান্ত নানা সমস্যা বিদ্যমান রয়েছে। তারা আশা করছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান সম্ভব হবে।
শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি নির্বাচিত হলে গোসিঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত,পরিকল্পিত ও প্রগতিশীল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তার অগ্রাধিকার থাকবে মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park